২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে ইয়াজউদ্দিনের প্রস্তাব মানবে না ১৪ দল

নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের আহম্মেদের প্রস্তাব মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2006, 07:55 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিনের সঙ্গে বঙ্গভবনে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের একটি প্রতিনিধি দলের বৈঠক শেষে ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল রোববার বলেন, “নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ভোটার তালিকা সংশোধন ছাড়া নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে দেশবাসী তা মেনে নেবে না।”