২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঠকের রায়ই সঠিক

প্রায় ২০ জন পাঠকের ১৯ জন পাঠকই সঠিক মত দিয়েছেন। সত্যিই রাজনৈতিক সংকটের জট শনিবার রাতে খুলেনি ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাসিরুদ্দিন খোকন, সিনিয়র সাবএডিটর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2006, 11:59 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

প্রধান উপদেষ্টার সঙ্গে ১০ উপদেষ্টার শনিবার রাতের বৈঠকের পর রাজনৈতিক অচলাবস্থার অবসান হবে কিনা এই প্রশ্নের জবাবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রায় ৯৫ শতাংশ পাঠক নেতিবাচক মত দেন।

দ্বিভাষিক এই বার্তা সংস্থাটি শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১ টা পর্যন্ত পাঁচ ঘন্টার তাৎক্ষণিক জরিপটি চালায়। জরিপে অংশ নেন ৭২০ জন।

জরিপে অংশগ্রহণকারীদের মাত্র ৫ দশমিক ৪২শতাংশ অর্থাৎ ৩৯ জনের মত ছিল শনিবার রাতের মধ্যেই সংকট কেটে যাবে।

বাকী ৯৪ দশমিক ৫৮ শতাংশ অর্থাৎ ৬৮১ জন বলেছিলেন সংকট কাটবে না।

তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার ১৮ দিন পেরিয়ে গেলেও সর্বশেষ বৈঠকসহ উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে মাত্র চারটি। শনিবার সকালে আড়াই ঘন্টা বৈঠকের পর হঠাৎ উপদেষ্টা পরিষদের বৈঠকটি রাত নয়টা পর্যন্ত মুলতবি করা হয় । এর মধ্যে সাবেক প্রধানমন্্রী খালেদা জিয়া বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। হঠাৎ বৈঠক মূলতবি ও খালেদা জিয়ার সাক্ষাতের কারনে চলমান অচলাবস্থার তালা খুলে যাবে বলে নানা মহলে গুঞ্জন সৃষ্টি হয়। রাতের বৈঠক ঘিরে সবার আগ্রহ তুঙ্গে ওঠে। এ অবস্থায় বার্তা সংস্থাটি পাঁচ ঘন্টার তাৎক্ষনিক জরিপ চালায়।

রাষ্ট্রপতিকে দেয়া ১৪ দলের ১১ দফা দাবির মূল দাবি প্রধান নির্বাচন কমিশনার ও বাকি তিন কমিশনারের অপসারণসহ নির্বাচন কমিশন পুনর্গঠনের কোনো ইঙ্গিত না মেলায় দেশজুড়ে অবরোধ কর্মসূচির ডাক দেয় ১৪ দল। ব্যবসায়ীদের দাবির মুখে ১৪ দল চার দিনের জন্য অবরোধ তুলে নেয়। দাবি মানা না হলে সোমবার থেকে আবার অবরোধ চলবে বলে জানিয়ে দিয়েছে ১৪ দল। অন্যদিকে বিদায়ী জোট সরকারের অন্তর্ভুক্ত বিএনপি ও জামায়াত সংবিধান অনুযায়ী সবকিছু করতে রাষ্ট্রপতিকে বারবার তাগাদা দেয়। সর্বশেষ আলোচনায়ও খালেদা জিয়া অবিলম্বে নির্বাচনী তফশিল ঘোষণার জন্য প্রধান উপদেষ্টাকে চাপ দেন।