২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বিএনপির সমাবেশ রোববার

বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট রোববার রাজধানীতে সমাবেশ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2006, 05:26 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

মুক্তাঙ্গনে আয়োজিত সামাবেশে নির্বাচন কমিশন সংস্কারসহ বিভিন্ন রাজনৈতিক বিষয়ে চারদলীয় জোট তাদের অবস্থান তুলে ধরবে।

ঢাকা মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকা দলের প্রধান কার্যালয়ে শনিবার অনুষ্ঠিত প্রস্তুতিমূলক বৈঠকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে পরিচালিত যে কোনও কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিতে নেতাকর্মী ও সমর্থকদের সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। খোকা বলেন, “সাংবিধানিক সরকারের ধারাবাহিকতা রক্ষায় বিএনপির দায়িত্ব সবচেয়ে বেশি।”

প্রস্তুতিমূলক বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং যুবদল নেতা বরকতউল্লাহ বুলু।