২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজী মনির হত্যা মামলার পাঁচ আসামি গ্রেফতার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার রাতে রাজধানীর দক্ষিণ পীরেরবাগ এলাকা থেকে মিরপুরের ব্যবসায়ী হাজী মনির উদ্দিন হত্যা মামলার পাঁচ সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করেছে। পুলিশ শুক্রবার এ তথ্য জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2006, 07:21 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

পুলিশ জানায়, হত্যাকান্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে রাজবাড়ী জেলার ‘ফরিদপুর হিমাগার লিঃ’ এর কম্পাউন্ড থেকে।

গ্রেফতারকৃতরা হলো-বাবু ওরফে টিভিএস বাবু ওরফে নোমান ইবনে বাশার, নাজমুল হুদা ওরফে নাজু, জসিম, মাহফুজ এবং হাফিজ।

পুলিশ দাবি করেছে যে এই পাঁচজন মিরপুরের ‘কুখ্যাত সন্ত্রাসী’ শাহাদাত গ্রুপের সদস্য।

পুলিশ জানায়, বাবু এবং তার সঙ্গীরা পলাতক শাহাদাতের নির্দেশে এ বছরের ১৫ আগস্ট হাজি মনির হোসেনকে গুলি করে হত্যা করে।

গত মাসে শাহাদাত গ্রুপের অপর চার সদস্যকে মিরপুর বোটানিক্যাল গার্ডেন থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমান গুলিসহ গ্রেপ্তার করা হয়।