সাবেক সাংসদ আইন উদ্দিনের মৃত্যুতে হাসিনার শোক
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রবীণ আইনজীবী ও সাবেক সাংসদ অ্যাডভোকেট আইন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শেখ হাসিনা বৃহস্পতিবার এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এছাড়া অপর এক বিবৃতিতে শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানের মা মোসাঃ কদবানু বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
