২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসিকে সরাবেন না: রাষ্ট্রপতিকে জামায়াত

প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজকে না সরানোর জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদকে আবারও অনুরোধ করেছেন জামায়াত নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2006, 07:23 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

বৃহস্পতিবার সকালে জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের নেতৃত্বে তিন সদস্যের জামাত প্রতিনিধি দল বঙ্গভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এ অনুরোধ জানান। প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন, এম কামারুজ্জামান এবং ব্যারিস্টার আবদুর রাজ্জাক।

জামাত সূত্র জানায়, ঘন্টাব্যাপী বৈঠকে চলমান রাজনৈতিক অচলাবস্থা ও আজিজ প্রসঙ্গ আলোচিত হয়। বৈঠক মুজাহিদ সাংবাদিকদের বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে যারা ৬৯ টি আসন পেয়েছেন তাদের দাবি ‘জাতীয় দাবি হতে পারে না’। তিনি বলেন, সিইসি একটি সাংবিধানিক পদ। কারো কথায় উনি পদত্যাগ করতে পারেন না। বর্তমান সিইসির অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব।

জামায়াত নেতাদের পর ওলামা মাশায়েখদের ১১ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গেঁ দেখা করেন। বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মওলানা উবায়দুল হক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

এছাড়া সকালে বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম রাষ্ট্রপতির সাথে দেখা করেন।