২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি, তিন নির্বাচন কমিশনার ও সচিব এখন বঙ্গভবনে

প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ ও অন্য তিন নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সচিব বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা সাত মিনিটে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2006, 07:21 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

বঙ্গভবনের মূল ফটক থেকে জানাচ্ছেন সিনিয়র প্রতিবেদক বিপ্লব রহমান।

নির্বাচন কমিশনকে পুনর্গঠনকে কেন্দ্র করে গত কয়েকদিনে উত্তাল রাজনৈতিক পরিস্থিতির পেক্ষাপটে নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তাদের বঙ্গভবনে এ সফরের কারণ জানতে চাইছেন এখন সবাই। সাতটা চল্লিশ মিনিটে এ প্রতিবেদন লেখার সময়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের খবর জানতে বঙ্গভবনের মূল ফটকে ভিড় করছিলেন বেশ কয়েকজন সাংবাদিক।