২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসিকে নিজ উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএ আজিজকে তার নিজ উপজেলা বরিশালের আগৈলঝাড়ায় অবাঞ্ছিত ঘোষণা করেছে ১৪ দলের নেতাকর্মীরা। এসময় তারা আজিজের একটি কুশ পুত্তলিকাও দাহ করে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2006, 03:24 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

বুধবার সকাল ১০টায় ১৪ দলের একটি মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা ব্রিজের সামনে ত্রিমুখীতে এক পথসভা করে। এসময় তারা আজিজের কুশপুত্তলিকা দাহ করে।

পথসভায় বক্তব্য রাখেন ইউসুফ হোসেন মোল্লা, জসিম সরদার, ফিরোজ সিকদার, ইলিয়াস হোসেন মোল্লা, কামরুজ্জামান আজাদ প্রমুখ।

সভা থেকে তাকে উপজেলা অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি বলা হয়, সিইসির পদ থেকে সরে না দাঁড়ালে তার মৃত্যুর পরে তার লাশ আগৈলঝাড়ায় দাফন করতে দেওয়া হবে না।

বক্তারা বলেন, আজিজের উচিত দেশের এই অবস্থা থেকে মানুষের কল্যাণের কথা ভেবে স্বেচ্ছায় পদত্যাগ করা।