২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০ গজের ব্যবধানে রাজশাহীতে দুই দলের সমাবেশ

অবরোধের চতুর্থ দিনে বুধবার সকাল থেকেই নগরীর প্রাণকেন্দ্র রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে পূর্ব ও পশ্চিম পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোট।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2006, 02:48 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

মাত্র ২০০ গজের ব্যবধানে ১৪ দলীয় জোটের নেতা কর্মীরা জামাল সুপার মার্কেটের সামনে ও ৪ দলীয় জোটের নেতা কর্মীরা আরডিএ মার্কেটের সামনে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি এই বিক্ষোভ সমাবেশ করায় জিরো পয়েন্টে কড়া অবস্থান নিয়েছে পুলিশ। তবে দুপুর ১২টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।