২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার সঙ্গে আনিসুল ইসলাম মাহমুদের বৈঠক

জাতীয় পার্টি এরশাদ গ্রুপের নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2006, 12:07 AM

Updated : 26 Apr 2022, 04:03 PM

এ সময়ে জাতীয় পার্টির আরেক নেতা জিয়াউদ্দিন বাবলুও সেখানে উপস্থিত ছিলেন।

ধানমন্ডির সুধাসদনে সন্ধ্যা পৌনে সাতটা থেকে পৌনে আটটা পর্যন্ত তাঁরা বৈঠক করেন।

তবে তাদের আলোচনার বিষয়বস্তু জানা যায়নি।