২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ৪ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

দেশে ১৪ দলের ‘নৈরাজ্য সৃষ্টি’ ও অবরোধ কর্মসূচির প্রতিবাদে মঙ্গলবার সকালে নরসিংদীতে চার দলীয় ঐক্যজোট বিক্ষোভ সমাবেশ করেছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2006, 08:24 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

সমাবেশে বক্তারা ধৈর্য্যরে সাথে পরিস্থিতি অনুধান করে আগামী দিনে বিএনপিসহ চার দলীয় জোটকে নির্বাচিত করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

স্টেডিয়াম সংলগ্ন মাঠে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেজবাহ উদ্দিন ইরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি ও কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক খায়রুল কবির খোকন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সুলতান উদ্দিন মোল্লা, জামাতের নরসিংদী জেলা আমীর আফম আব্দুছ ছাত্তার, সম্পাদক অধ্যাপক মোছলেহ উদ্দিন প্রমূখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।