২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের প্রতিনিধিদের সঙ্গে উপদেষ্টাদের বৈঠক শুরু

১৪ দলের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের সঙ্গে দেখা করতে গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2006, 08:32 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

১৪ দলের সদস্যদের মধ্যে রয়েছেন আব্দুল জলিল, তোফায়েল আহম্মেদ, আব্দুর রাজ্জাক, শেখ ফজলুল হক সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, পংকজ ভট্টাচার্য, দিলীপ বড়ুয়া, নূরুল ইসলাম এবং এনামুল হক।

এর আগে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সুধাসদনে তারা বৈঠকে মিলিত হন।

আব্দুল জলিলকে বৈঠকের বিষয় সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, বৈঠকের পর এ ব্যাপারে জানানো হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত উপদেষ্টা আকবর আলী খান, ইয়াসমিন মুর্শেদ, সিএম শফি সামি এবং মাহবুবুল আলম রাত ৮ টা ৭ মিনিটে তাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন।