বিসিবির সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন লবী
শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন আলী আসগার লবী।
সোমবার রাত ১১টায় ক্রীড়া উপদেষ্টা সি এম শফি সামির কাছে পাঠানো এক পত্রে লবী বলেন, “ক্রিকেটের ভালোর জন্যই সরে দাঁড়ালাম”।
এর আগে শনিবার ক্রিকেট সংশ্লিষ্টদের জন্য দেওয়া এক মধ্যাহ্ন ভোজে লবী বলেছিলেন, “তত্ত্বাবধায়ক সরকার সরিয়ে না দিলে সভাপতির পদ ছাড়বেন না তিনি”। তিনি আরও বলেছেন, ক্রিকেট নিয়ে তার কিছু পরিকল্পনা ছিল। হয়তো ভবিষ্যতে সেগুলো পূরণের উদ্যোগ নেবে বিসিবি।
