২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে বিজেপি প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান এমএ মতিন রোববার সংবিধানের ভূমিকা অব্যাহত রাখতে রাষ্ট্রপতিকে ‘অপশক্তির হুমকি’ কঠোর হাতে দমনের আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2006, 05:55 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতকালে মতিন বিজেপির সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

প্রতিনিধি দল তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ডের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ও বর্তমান নির্বাচনের কমিশনের আওতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিজেপি নেতারা মত প্রকাশ করেন যে, যারা প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজের পদত্যাগ চায় তারা সঠিক সময়ে নির্বাচন হোক তা চায় না।

প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন বিজেপির মহাসচিব এবিএম গোলাম মোস্তফা এবং দলের সিনিয়র নেতা ক্বারী হাবিবুল্লাহ বেলালী।