দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না: অলি
কর্নেল (অব.) অলি আহমদ রোববার তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীদের প্রতি জনগণের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন।
এলডিপির নির্বাহী সভাপতি অলি আহমদ রোববার তার বাসভবনে দেখা করতে আসা আদিবাসীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন। আদিবাসীদের ওই প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন সাবেক উপমন্ত্রী এবং এলডিপি নেতা মণি স্বপন দেওয়ান।
অলি আহমদ প্রধান বিচারপতি এমএ আজিজকে ‘মিথ্যাবাদী’ হিসেবে উল্লেখ করে বলেন, “আজিজ পদত্যাগ না করলে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন তাকে সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপসারণ করতে পারেন।”
