২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ কর্মসূচির ফলে খাগড়াছড়িতে জীবনযাত্রা স্থবির

১৪ দলের লগাতার অবরোধের প্রথম দিনে পার্বত্য জেলার খাগড়াছড়ির স্বাভাবিক জীবন যাত্রা স্থবির হয়ে পড়েছে। জেলার আন্তঃ ও দুর পাল্লার সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2006, 03:50 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

জেলা শহর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ ও আমর্ড পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকে আ. লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীরা মাঠে রয়েছে। জেলা সদরে লোকজনের উপস্থিতি কম, অফিস আদালত, ব্যাংক, বীমায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

অপরদিকে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সর্বাত্মক শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি সফল করতে জেলা সদর ও আটটি উপজেলায় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম।

খাগড়াছড়ি পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা জানান, অবরোধ চলাকালে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় পুলিশ।