২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লগি-বৈঠা নিয়ে অবরোধ সফল করতে হাসিনার আহ্বান

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শনিবার লগি-বৈঠা নিয়ে শান্তিপূর্ণভাবে অবরোধ সফল করার জন্য যুবলীগ কর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, জনগনের গনতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2006, 08:33 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

যুবলীগের ৩৪তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে যুবলীগ নেতারা শেখ হাসিনার সঙ্গে ধানমন্ডির সুধাসদনে শনিবার সকালে দেখা করতে গেলে তিনি তাদের উদ্দেশ্য বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে যুবলীগের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক ও সাধারণ সম্পাদক মীর্জা আজমের নেতৃত্ব সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু জাদুঘরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতি ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনিসহ ১৫ আগষ্টে নিহত ব্যক্তিদের বনানী কবরস্থানে পুস্পস্তবক অর্পণ করেন।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামাত সরকার ক্ষমতায় এসে যুব সমাজের হাতে মাদক, অবৈধ অস্ত্র, কালো টাকা তুলে দিয়ে তাদের বিভ্রান্তির মুখে ঠেলে দিয়েছে।

হাসিনা বলেন, তারা গত পাঁচ বছরে দেশের অর্থ সম্পদ লুটে নিয়েছে। আর এখন সেই সম্পদ রক্ষার জন্য ভোট চুরির জন্য উঠে পড়ে লেগেছে।

তিনি যুবলীগ নেতা নূর হোসেন ও বাবুলসহ বিভিন্ন নেতার আত্মত্যাগের কথা উল্লেখ করে বলেন, গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুবলীগ নেতারা অতীতে বহুবার আত্মত্যাগ করেছেন।

বিএনপি বারবার ক্ষমতা কুক্ষিগত করতে চায় বলে উল্লেখ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, রাষ্ট্রপতির হাতে ক্ষমতা তুলে দিয়ে তারা প্রহশনের নির্বাচন করতে চায়।

এ সময়ে জাহাঙ্গীর কবির নানকও বক্তব্য রাখেন।