২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ বানচালে ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকুন: জলিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2006, 05:15 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

মুন্সীগঞ্জের শ্রীনগরে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে শনিবার দুপুরে তিনি বলেন “অবরোধ বানচালে নানা ষড়যন্ত্র চলছে। তাই সতর্ক থাকুন”

জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, সাবেক সাংসদ সাগুফতা ইয়াসমিন এমেলি, লুৎফর রহমান প্রমুখ।

তোফায়েল আহমেদ বলেন, “বর্তমান সিইসির অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।”

সিইসি আজিজকে প্রত্যাহার না করা এবং তাঁকে রক্ষায় বিএনপির ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, “ইতোপূর্বে সিইসি সাদেকও বিদায় নিয়েছেন। আপনারা (বিএনপি) জনদাবি উপেক্ষা করে তাঁকে(সিইসি) রক্ষা করতে পারবেন না।”

এছাড়া রোববার মাওয়া, সাভার, কাঁচপুর, ডেমরা ও শাহবাগ এই পাঁচ স্থানে অবরোধ সৃষ্টি করে রাজধানী অচল করে দেওয়ার সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।