২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক

নির্বাচন কমিশন পুনর্গঠনসহ আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলের শনিবারের সময়সীমা সামনে রেখে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের মহাপরিদর্শকসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন রাষ্ট্রপতি।

নিজস্ব প্রতিবেদক

আবু সফিয়ান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2006, 01:35 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

শনিবার সকাল সাড়ে দশটায় শুরু হয়ে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে পুলিশের মহাপরিদর্শক খোদা বখশ চৌধুরী, বিডিআরের মহাপরিচালক, র‌্যাবের মহাপরিচালক এএসএম মিজানুর রহমান ও আনসারের মহাপরিচালকের এ বৈঠক দুপুর একটা পর্যন্ত চলে।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে পুলিশের মহাপরিদর্শক সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রপতির সঙ্গে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আর বিস্তারিত বিকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে”।