ইয়াজউদ্দিনের সঙ্গে দুই উপদেষ্টার বৈঠক
রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইয়াজউদ্দিন আহম্মেদের সাথে দুই উপদেষ্টা বৈঠক করেছেন শুক্রবার।
উপদেষ্টা ধীরাজ কুমার নাথ এবং প্রফেসর সুফিয়া রহমান সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে যান। প্রায় দেড় ঘন্টা ধরে তারা ইয়াজউদ্দিনের সঙ্গে আলোচনা করেন। তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি।
ধীরাজ কুমার নাথ মৎস ও পশুসম্পদ, গৃহায়ন ও গণপূর্ত এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং সুফিয়া রহমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা।
