২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরের সদরপুরে আ. লীগের দু পক্ষের সংঘর্ষে আহত ১০

জেলার সদরপুর উপজেলার মজুমদার বাজারে আওয়ামী লীগের দু পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশসহ ১০ জন আহত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2006, 08:41 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

সদরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনোনয়ন প্রত্যাশী শামসুল হক কাড়াল জানান, তিনি তার সমর্থকদের নিয়ে উপজেলার চিতারখোলায় আয়োজিত সভায় যোগ দিতে যাওয়ার পথে মজুমদার বাজার এলাকায় সাবেক সাংসদ বেগম সালেহা মোশারফের সমর্থকরা তার গাড়িবহরে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশের এসআই মাহবুবসহ ১০ জন আহত হয়। পরে শামসুল হক কাড়ালের সমর্থকরা সদরপুরে বেগম সালেহা মোশারফকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

এ ব্যাপারে সালেহা মোশাররফ বলেছেন, তিনি ঘটনার ব্যাপারে কিছুই জানেন না। তিনি জেলা আওয়ামী লীগের সভায় যোগ দিতে ফরিদপুরে ছিলেন।