২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার সঙ্গে নিহত জামায়াত-শিবির কর্মীদের পরিবারের সাক্ষাত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গত ২৮ অক্টোবর অবরোধ কর্মসূচি চলাকালে নিহত ১৩ জন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের পরিবারের সদস্যরা সাক্ষাত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2006, 08:52 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

দলের নয়া পল্টন কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় তারা সাক্ষাত করেন। খালেদা জিয়া নিহতদের পরিবারের সদস্যদের সান্ত¡না দেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, ঢাকা মহানগরের সভাপতি সাদেক হোসেন খোকা, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, জামায়েত ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ প্রমুখ।

পরে আব্দুল মান্নান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, এমন নৃশংসতা শুধু জামায়াতের কর্মীদের ওপরই নয়, বিএনপির কর্মীদের ওপরও চালানো হয়েছে। নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লাসহ সারাদেশেই ১৪ দলের সন্ত্রাসীরা দলীয় কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে।

তিনি আরো বলেন, খালেদা জিয়া শান্তিতে বিশ্বাসী বলে আওয়ামী লীগের নির্যাতনের বিরুদ্ধে আগামী নির্বাচনে চারদলীয় জোটকে বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

মান্নান ভূঁইয়া দাবী করেন, জামায়েতের ১৩ জন ছাড়াও বিএনপির ১১ জন কর্মী আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছে। আহত হয়েছে আরো অসংখ্য কর্মী।

তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে হত্যাকরীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানান।