২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও টাস্কফোর্সের চেয়ারম্যানের অপসারণ দাবী

পার্বত্য এলাকায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ দাবী করেছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2006, 09:49 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

বুধবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা বরাবর এক স্মারকলিপি দেন পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের সদস্য সচিব

মুস্তাফিজুর রহমান মিল্লাত।

স্মারকলিপিতে অবিলম্বে চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ করে নিরপেক্ষ ব্যক্তির কাছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও শরণার্থী টাস্কফোর্সের দায়িত্ব প্রদানের দাবি জানানো হয়।