২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসিসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা দুই মামলাই হাইকোর্টের কার্য তালিকা থেকে বাদ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এম এ আজিজ, ও নির্বাচন কমিশনের অন্য সদস্যদের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলা হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2006, 07:48 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি যোবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় মামলা দুটি এলে দুই পক্ষের আইনজীবীর উপস্থিতিতে আদালত মামলা দুটি কার্য তালিকা থেকে বাদ দেন।

বিদ্যমান তালিকার ভিত্তিতে ভোটার তালিকা প্রণয়নে হাই কোর্টের ৪ জানুয়ারির রায় লংঘন করে তালিকা তৈরি করায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজসহ অন্যদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন।

অন্যদিকে নির্বাচন কমিশনের সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থাকার বৈধতা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিইসিসহ অন্যদের বিরুদ্ধেআরেকটি রিট মামলা দায়ের করেন।

আব্দুল জলিলের পক্ষে ব্যারিষ্টার আমির উল ইসলাম এবং নির্বাচন কমিশনের পক্ষে অ্যাডভোকেট খোশনবীস আদালতে নিজ নিজ পক্ষে বক্তব্য তুলে ধরেন।