২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালিকের বিদায়ী ভোজে নেতৃবৃন্দ

বিশ্বব্যাংক এর আবাসিক প্রতিনিধি ক্রিশ্চিন আই ওয়ালিকের বিদায়ী নৈশভোজে দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। তবে তাদের মধ্যে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2006, 10:19 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

সোমবার রাতে গুলশান ২-এ মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া এ বিউটেনিসের বাসভবনে বিদায়ী ওয়ালিকের সম্মানে এই নৈশভোজের আয়োজন করা হয়।

এতে বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, ব্যারিস্টার মওদুদ আহমেদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ, কর্নেল (অব.) ফারুক খান, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।