প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাত
রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকার প্রধান অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে সোমবার সকালে দেখা করেছেন সেনাবাহিনী প্রধান মঈন ইউ আহমেদ।
রাষ্ট্রপতির তথ্যসচিব মোখলেসুর রহমান জানান, আধা ঘন্টার সাক্ষাতকালে সেনাপ্রধান তার বাহিনীর বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রপতির সাথে কথা বলেন।
এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সহ কয়েকটি পেশাজীবী সংগঠন রাষ্ট্রপতির প্রতিনিধির কাছে সোমবার সকালে স্মারকলিপি পেশ করেছে।
সংগঠনগুলো হলো বাংলাদেশ অটো রিকশা শ্রমিক লীগ, ন্যাশনাল ডক্টরস ফোরাম এবং নন এমপিও শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
