২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ প্রশাসনে ৩৩ কর্মকর্তাকে রদবদল

তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর অংশ হিসেবে সোমবার পুলিশ প্রশাসনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পর্যায়ের ৩৩ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2006, 06:18 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব পদে রদবদল করা হয়।

এদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নয়জন ডিসিকে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এ নয়জনের মধ্যে আটজনকে বিভিন্ন জেলায় বদলি করা হলেও বহুল আলোচিত ডিএমপির ডিসি কোহিনুর মিয়াকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়াও চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এসপি আবু বকর সিদ্দিক মজুমদারকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহার করা হয়েছে।

ডিএমপি থেকে উপ-কমিশনার মাহবুব আলমকে রাজশাহীর এসপি, একেএম শহিদুর রহমানকে বাগেরহাটের এসপি, রেজাউল করিমকে গাজীপুরের এসপি, রেজাউল করিম মল্লিককে লক্ষ্মীপুরের এসপি, মুনির হোসেনকে নেত্রকোনার এসপি, আবুল খায়েরকে কুমিল্লার এসপি, ইসরাইল হাওলাদারকে টাঙ্গাইলের এসপি, মুশফেকুর রহমানকে ঢাকার অষ্টম এপিবিএন-এর অধিনায়ক পদে বদলি করা হয়েছে।

একইসঙ্গে ডিএমপির শূণ্য হওয়া পদে রাজশাহীর এসপি আব্দুল্লাহ আল মাহমুদ, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ডিসি লোকমান হাকিম, দিনাজপুরের এসপি দেলোয়ার হোসেন মিয়া, মেহেরপুরের এসপি এসএম রোকন উদ্দিন, নেত্রকোনার এসপি আবু নাছের মোহাম্মদ খালেদ, কুমিল্লার এসপি মোর্শেদুল আনোয়ার খান এবং টাঙ্গাইলের এসপি মোরশেদ আলমকে বদলি করা হয়েছে।

এ ছাড়াও গাজীপুরের এসপি শফিকুল ইসলামকে আরএমপির ডিসি, লক্ষ্মীপুরের এসপি মো. সরওয়ারকে সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস), সিআইডির এসএস নওশের আলীকে শরীয়তপুরের এসপি, শরীয়তপুরের এসপি আবু কালাম সিদ্দিককে পটুয়াখালীর এসপি, পটুয়াখালীর এসপি মোহাম্মদ শফিকুল ইসলামকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের এসপি, বাগেরহাটের এসপি মোস্তফা কামালকে দিনাজপুরের এসপি, চট্টগ্রাম এপিবিএন-এর অধিনায়ক এসএম মাহফুজুল হক নূরুজ্জামানকে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এসপি, পিরোজপুরের এসপি হারুন অর রশিদকে পুলিশ সদর দপ্তরের এআইজি, নীলফামারীর এসপি শোয়েব আহাম্মদকে পুলিশ সদর দপ্তরের এআইজি, পুলিশ সদর দপ্তরের এআইজি মাসুদ উল হাসানকে ঠাকুরগাঁওয়ের এসপি, এআইজি মোশাররফ হোছাইনকে পিরোজপুরের এসপি, আরএমপির ডিসি খোন্দকার রফিকুল ইসলামকে মেহেপুরের এসপি, ঠাকুরগাঁওয়ের এসপি সায়েদুর রহমানকে নীলফামারীর এসপি, সারদা পুলিশ একাডেমীর এসপিকে মনিরুল ইসলামকে বান্দরবানের এসপি, বান্দরবানের এসপি দিদার আহমেদকে সারদা পুলিশ একাডেমীর এসপি এবং অষ্টম এপিবিএন-এর অধিনায়ক হাবিবুর রহমানকে খুলনা এপিবিএন-এর অধিনায়ক হিসেবে বদলি করা হয়েছে।