অবাধ নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জিতবে: মান্নান ভূঁইয়া
অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে জয় সম্পর্কে নিশ্চিত বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া।
সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের সভাপতিত্বে সোমবার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বাংলাদেশ পেশাজীবী পরিষদের আয়োজিত এক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব এ আশাবাদ ব্যক্ত করেন।
বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূইয়া বলেছেন, “তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে কোনো বাড়তি সুবিধা চাই না। সুষ্ঠু ও অবাধ নির্বাচনই শুধু আমাদের চাওয়া। শান্তিপূর্ণ পরিবেশ ও স্বাধীন ভোটাধিকার নিশ্চিত হলেই আমরা বিুপল ভোটে নির্বাচিত হবো”।
রাষ্ট্রপতির কাছে দেওয়া ১০ দফা সম্পর্কে মান্নান ভূঁইয়া বলেন, ওসব দাবির মধ্যে বিএনপি কোনো অসাংবিধানিক দাবি করেনি। ঢালাও বদলি নিয়েও এ মত বিনিময় অনুষ্ঠানে মান্নান ভূঁইয়া উদ্বেগ প্রকাশ করেন।
