একটি চিহ্নিত রাজনৈতিক দলই গুলিবর্ষণের জন্য দায়ী: মওদুদ
সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ শনিবার রাতে তাঁর বাসায় গুলিবর্ষণের ঘটনায় একটি বিশেষ রাজনৈতিক দলকে দায়ী করেছেন।
তিনি রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘একটি চিহ্নিত রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। তারাই বিশেষ উদ্দেশ্য নিয়ে আমার বাসায় গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে।’
