২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার ছবি নামানো নিয়ে সংঘর্ষে আহত ১০

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি নামানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১০ নেতাকর্মী আহত হয়েছেন শনিবার জেলার বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুরে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2006, 08:38 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

এ ঘটনায় পুলিশ দুই আ’লীগ নেতাকে গ্রেপ্তার করেছে। তবে কোন পক্ষই মামলা করেনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আ’লীগ কর্মীরা জনকল্যাণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ থেকে খালেদার ছবি নামিয়ে ফেলতে গেলে জামায়াত নেতা আইয়ুব আলী মাস্টারের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুপুর ১ টার দিকে জামায়াত ও আ’লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১০ নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে জামায়াত নেতা আলমগীরকে (৩৫) গুরুতর অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

পুলিশ আ’লীগ নেতা ওসমান গনি (৪০) ও জাহাঙ্গীর আলমকে (৩৫) গ্রেপ্তার করেছে।

এ ব্যাপারে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমীন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। উভয় পক্ষ সমঝোতায় পৌঁছুলে গ্রেপ্তারকৃতদের ছেড়ে দেওয়া হবে।