২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টা ফজলুল হকের অপসারণের দাবিতে যুবলীগের বিক্ষোভ

১৪ দল সম্পর্কে ‘ঔদ্ধত্যপূর্ণ ও বিরূপ’ মন্তব্যের প্রতিবাদে এবং উপদেষ্টা ফজলুল হকের অপসারণের দাবিতে বৃহস্পতিবার বিকেলে যুবলীগ রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2006, 10:04 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু হয়ে শহীদ নুর হোসেন স্কোয়ার, গুলিস্তান হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে মহানগর যুবলীগ (দক্ষিণ) সভাপতি মহিউদ্দিন আহমেদ মহির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সহ-দপ্তর সম্পাদক ফজলুল হক আতিক, মহানগর (দক্ষিণ) সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী শাওন, (উত্তর) সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

নেত্রীবৃন্দ ১৪ দল সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ ও বিরূপ মন্তব্য এবং পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বিচারপতি ফজলুল হকের অবিলম্বে অপসারনের দাবি জানান।

একই দাবিতে যুবলীগ শুক্রবার সারাদেশে সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।