২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের সংগ্রাম অব্যাহত রাখুন: সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভায় নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের সংগ্রাম অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2006, 09:31 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

সিপিবির কার্যালয়ে অনুষ্ঠিতব্য দুদিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভার প্রথমদিনে এ আহ্বান জানানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

পার্টির সভাপতি মনজুরুল আহসান খান এতে সভাপতিত্ব করেন।

সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করেন সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম।

তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ধারণাকে ভূলুণ্ঠিত করে এবং সংবিধানের ধারা সঠিকভাবে অনুসরণ না করে একজন দলীয় ব্যক্তির নেতৃত্বে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সাংবিধানিক কর্তব্য পালন করতে হলে এই সরকারকে এখন এমনভাবে কাজ করতে হবে যাতে তার দলনিরপেক্ষতা সম্পর্কে জনমনের সংশয় দূর হয়।

সভায় আরও বক্তব্য রাখেন জসিমউদ্দীন মণ্ডল, শামছুজ্জামান সেলিম, আব্দুর রাজ্জাক, এনামুল হক, আলতাফ হোসেন, সাজ্জাদ জহির চন্দন, রফিকুজ্জামান লায়েক, লক্ষ্মী চক্রবর্তী, এএন রাশেদা, আবুল হোসেন প্রমুখ।