২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ে ১৪ দলের অবরোধ চলাকালে ২৮ অক্টোবর যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীদের দায়ী করে মামলা করেছে বিএনপি। বুধবার রাতে পঞ্চগড় সদর থানায় এসব মামলা হয়।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2006, 09:15 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

পুলিশ সূত্র জানায়, জেলা যুবদলের সহ-সভাপতি আকতারুজ্জামান শাহজাহানের কর্মচারী মকলেছার রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল¬াহ আল মামুন রণিক এবং যুবদল নেতা আনিসুর রহমানের ভাই শফিউল ইসলাম শফি বাদী হয়ে ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেন।

মামলার উল্লে¬খযোগ্য আসামীরা হলেন পঞ্চগড় সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী আল তারিক, পৌর ছাত্রলীগ নেতা মামুনর রশীদ লায়ন, জেলা ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল শফী জানান, তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর পঞ্চগড় শহরে ১৪ দল ও ৪ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৫০ জন নেতা-কর্মী আহত হন। তাদের মধ্যে অনেকে এখনও বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। এ সময় শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।