২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সংঘর্ষে শিবির সভাপতিসহ ২জন নিহত, আহত ২৫

কুমিল্লার নাঙ্গলকোটে বৃহস্পতিবার দুপুরে জামায়াত-শিবির এবং আওয়ামী লীগের দুটি মিছিলকে কেন্দ্র করে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের গুলি বিনিময়ে শিবির সভাপতিসহ দুজন নিহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2006, 02:18 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

আহত হয় কমপক্ষে ২৫ জন।

হামলার সময় সাবেক সংসদ সদস্য ডা: কামরুজ্জামানের বাসভবন ভাংচুর করা হয়। আহত শিবির সভাপতিকে হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে আরও এক শিবির কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।