২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে বৈঠক করেছেন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বুধবার রাত ৯টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর সেনানিবাসের বাসভবনে বৈঠক করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2006, 11:58 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

বৈঠকে আগামী নির্বাচন ও চার দলীয় জোটে যোগদান বিষয়ে আলোচনা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে কবে কখন এরশাদ যোগ দেবেন তা নির্ধারন করা হয়নি।

বৈঠকে এরশাদের সঙ্গে ছিলেন স্ত্রী এবং দলের প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ।

তবে এ ব্যাপারে বিএনপির আরেক যুগ্ম-মহাসচিব হারিছ চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, এ ব্যাপারে তিনি কিছু জানেন না।

এদিকে মঙ্গলবার রাতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের গুলশানের বাসভবনে তারেক রহমানের সঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদের আরেকটি পৃথক বৈঠক হয়েছে বলে অপর একটি সূত্র জানায়। এসময় তাদের মধ্যে দীর্ঘ সময় কথা হয়।