২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ উপদেষ্টার কে কোন দপ্তর পেলেন

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও অন্য ১০ উপদেষ্টার দপ্তর বন্টন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2006, 09:50 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

যারা যে দপ্তরের দায়িত্ব পেলেন-

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদ

সশস্ত্র বাহিনী বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়, এনজিও ব্যুরো, প্রতিরক্ষা, সংস্থাপন, সরকারী কর্মকমিশন, পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়।

আপিল বিভাগের সাবেক বিচারক ফজলুল হক

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় সংসদ সচিবালয়, ভূমি, বন ও পরিবেশ মন্ত্রণালয় ।

সাবেক মন্ত্রিপরিষদ ও অর্থসচিব ড. আকবর আলী খান

অর্থ মন্ত্রণালয় (অর্থ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পরিকল্পনা বিভাগ, পরিকল্পনা বিভাগের বাস্তবায়ন, পরীবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ)

সাবেক সেনা প্রধান লে. জেনারেল (অব.) হাসান মশহুদ চৌধুরী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা, যোগাযোগ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব সি এম শাফী সামি

কৃষি, সংস্কৃতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সাবেক সচিব ধীরাজ কুমার নাথ

মৎস্য ও পশু সম্পদ, গৃহায়ণ ও গণপূর্ত এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

সাংবাদিক ও সম্পাদক মাহবুবুল আলম

পানি সম্পদ, তথ্য ও ধর্ম মন্ত্রণালয়।

সাবেক পুলিশ প্রধান এম আজিজুল হক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বন্দর জাহাজ চলাচল এবং অভ্যন্তরীণ নৌ পরিবহন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়।

ডা. সুফিয়া রহমান

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

ইংরেজি মাধ্যমের একটি স্কুলের প্রধান ইয়াসমীন মুরশিদ

মহিলা ও শিশু, প্রাথমিক ও গণশিক্ষা এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়।

মানবাধিকার কর্মী সুলতানা কামাল

শিল্প, বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়।