২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিবের আহ্বান

জাতিসংঘের মহাসচিব কফি আনান বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

সোমবার দেওয়া এক বিবৃতিতে তিনি ‘নির্বাচন অনুষ্ঠানের জন্য মতৈক্যে পৌঁছাতে বড় রাজনৈতিক দলগুলোর প্রতি একযোগে কাজ করার’ আহ্বান জানান।

তত্ত্বাবধায়ক সরকার প্রধান রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের মধ্যস্থতায় বাংলাদেশ ‘বর্তমান সংকট থেকে উত্তরণের উপায় খুঁজে পাওয়ার ব্যাপারে তিনি আস্থাশীল বলে কফি আনান জানান।

আনানের এক মুখপাত্র বলেন, মহাসচিব বাংলাদেশের জাতীয় নির্বাচন ও অন্তর্বর্তী সময়ের সাথে সম্পৃক্ত সহিংসতার বিষয়টি পর্যবেক্ষণ করছেন।

প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহম্মেদ বাংলাদেশের জন্য কাম্য পরিবর্তন আনতে সক্ষম হবেন বলে আনান আশা প্রকাশ করেন।