২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে আহত ১০

সদর উপজেলার ষাটগস্বুজ ইউনিয়নে সোমবার বিএনপি ও আওয়ামী লীগ নেতা--কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2006, 08:49 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

তাদের মধ্যে ৪ জনকে খুলনা ও বাগেরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জনান, সদর উপজেলার পশ্চিম সায়েড়া গ্রামে যুবলীগ নেতা--কর্মীদের উপর বিএনপি কর্মীদের রোববার রাতের হামলা এবং মাছের ডিপো লুটপাটের জের ধরে সোমবার সংঘর্ষের সূত্রপাত ঘটে।

অন্যদিকে সদর উপজেলার দেপাড়া বাজারে রোববার রাতে এবং সোমবার ভোরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধে বেশ কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। নতুন করে সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শহরে বিডিআর টহল অব্যাহত রয়েছে।

এদিকে শনিবার রাতে বাগেরহাট শহরে আওয়ামী লীগ--বিএনপি সংঘর্ষে যুবদল কর্মী আসাদের নিহত হওয়ার ঘটনায় বড় ভাই শেখ সেলিম সোমবার বাগেরহাট থানায় ১৩ জনকে আসামী করে একটি মামলা করেছেন। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গেপ্তার করতে পারেনি।