২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর শ্রীলংকায় ভারী গোলাবর্ষণ

শ্রীলংকা সরকার ও তামিল বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার কয়েক ঘণ্টা পর দেশটির উত্তরাঞ্চলে উভয় পক্ষের মধ্যে ভারী গোলাবর্ষণের ঘটনা ঘটে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2006, 04:00 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

সেনাবাহিনী নিয়ন্ত্রিত জাফনার অধিবাসীরা বলছেন সোমবার ভোরের আগে গোলাবর্ষণ শুরু হয়।

রোববার জেনেভায় সরকার ও বিদ্যোহী পক্ষের মধ্যে শান্তি আলোচনা ভেঙ্গে যায়। দুই পক্ষ আলাদা আলাদাভাবে নরওয়ের মধ্যস্থতাকারীর সাথে আলোচনায় বসেও ভবিষতে শান্তি আলোচনা হবে কিনা তা নিয়ে মতৈক্যে পৌঁছাতে পারেনি।

বিশ্লেষক, কূটনীতিক ও ওই এলাকার অধিবাসীরা বলছেন এ অবস্থায় ২০০২ সালে অস্ত্রবিরতি চুক্তি পুরোপুরি ভেঙ্গে পড়তে পারে। এর ফলে দেশটিতে চলমান গৃহযুদ্ধ আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে।