সাড়ে তিনটায় বঙ্গভবনে যাচ্ছেন হাসিনা
শিগগিরই নির্বাচন কমিশন পুনর্গঠন এবং রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিব এবং সামরিক সচিব বদলানোর দাবি জানাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে সাক্ষাৎ করতে বেলা সাড়ে তিনটায় বঙ্গভবনে যাচ্ছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।
বেলা তিনটায় শেখ হাসিনার বাড়ি থেকে বেরিয়ে ড. কামাল হোসেন সাংবাদিকদের জানান, নিজে নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা বোঝাতে আজকের (সোমবার) মধ্যেই নির্বাচন কমিশনার পুনর্গঠন করতে হবে।
এর আগে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার নাম নিয়ে শেখ হাসিনার বাসায় বৈঠক করছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতৃবৃন্দ। সেখানে আওয়ামী লীগ ও ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দ থাকছেন।
