২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ে পদায়ন বঞ্চিত কর্মকর্তাদের বিক্ষোভ

পদায়নের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ প্রদর্শণ করেছেন বিশেষ দায়িত্বে (ওএসডি) থাকা কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2006, 01:46 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

সোমবার সকালে বিগত সরকারের আমলে পদবঞ্চিত ৭০/৮০ জন যুগ্মসচিব, উপসচিব এবং সিনিয়র সহকারী সচিব যুগ্ম সচিব (নিয়োগ, পদায়ন ও বদলি) হাফিজুর রহমানের কক্ষের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

কর্মকর্তারা দাবি করেন, প্রশাসনে দলীয়করণের কারণে তাদের বঞ্চিত করা হয়েছে। অবিলম্বে তারা পদ এবং সুনির্দিষ্ট দায়িত্ব চান।

পুলিশের একটি দল এসে কর্মকর্তাদের শান্ত হয়ে সেখান থেকে চলে যেতে বললে, কর্মকর্তাদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।