২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক প্রধান পদে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের দায়িত্ব নেওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করতে অন্ততঃ দুটি পর্যায়ে মিথ্যা বলেছে বঙ্গভবন। সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি সন্ধান না করে নিজেই ওই দায়িত্ব নেওয়াকেও অসাংবিধানিক বলেছেন সংবিধান বিশেষজ্ঞরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2006, 10:10 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

নফহবংি২৪.পড়স এর নিজস্ব বিশ্লেষণে দেখা গেছে, সংবিধানের ৫৮ (গ) এ বর্ণিত ছয়টি বিকল্পের সর্বশেষ অর্থাৎ প্রধান উপদেষ্টার দায়িত্ব রাষ্ট্রপতি নেওয়ার আগে এ পদের অন্য দুই বিকল্প বিচারপতি মাহমুদূল আমীন চৌধুরী এবং বিচারপতি হামিদুল হকের অপারগতা সম্পর্কে সত্য বলেননি বঙ্গভবনের মুখপাত্র রাষ্ট্রপতির প্রেস সচিব মোখলেসুর রহমান চৌধুরী।

বঙ্গভবনে চারদলের নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাতের পর মোখলেসুর রহমান চৌধুরী সাংবাদিকদের জানিয়েছিলেন, বিচারপতি মাহমুদূল আমীন চৌধুরী এবং বিচারপতি হামিদুল হক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে অপারগতা জানিয়েছেন।

বিচারপতি হামিদুল হক বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে রোববার দুপুরে নফহবংি২৪.পড়স কে বলেন, ‘রাষ্ট্রপতির সামরিক সচিবকে আমি বলেছিলাম, উভয়পক্ষ আমার বিষয়ে একমত না হলে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়া সমীচীন হবে না’।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হামিদুল হক বলেন, ‘উভয়পক্ষের একমত হওয়া প্রসঙ্গে আমার বক্তব্যকে আমি দায়িত্ব নিতে অপারগ একথাটি বলা কিছুতেই ঠিক হয়নি’। এ প্রসঙ্গে তিনি রাষ্ট্রপতিকে লেখা তার চিঠির অনুলিপিও সংবাদমাধ্যমে দেন।

বিচারপতি মাহমুদূল আমীন চৌধুরী সম্পর্কে আগেই আপত্তি জানিয়ে আসছিলো বিএনপি। বঙ্গভবন থেকে তার অপরাগতার কথা জানানো হলেও বিচারপতি চৌধুরীর একজন আত্মীয় নফহবংি২৪.পড়স কে জানান, মাহমুদূল আমীন চৌধুরীকে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কেউ ‘অ্যাপ্রোচ’ করেনি। 

আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক বিচারপতি গোলাম রাব্বানী এ বিষয়ে নফহবংি২৪.পড়স কে বলেন, হামিদুল হকের বিষয়ে সরকার স্পষ্টতই প্রতারণা করেছে। রাষ্ট্রপতির তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পদে দায়িত্ব নেওয়াকেও সম্পূর্ণ অসাংবিধানিক হিসেবে বর্ণনা করেন বিচারপতি রাব্বানী।

বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ও বিএনপির সমর্থনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদপ্রার্থী ড. এম জহির এ বিষয়ে নফহবংি২৪.পড়স কে বলেন, ‘মাহমূদুল আমীন চৌধুরী এবং হামিদুল হকের বিষয়ে ৪ দলীয় জোটের অপছন্দ বোঝাতে ওই দুই বিচারকদের নামে অপারগতা বলে চালানো হয়েছে। এটা হয়তো ঠিক হয়নি। কিন্তু স্বয়ং প্রধান বিচারপতিই রাষ্ট্রপতিকে শপথ পড়িয়েছেন। বিচার দেবেন কাকে?’