২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানী জুড়ে নিরাপত্তা বলয়, পরিস্থিতি থমথমে

অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর মুহূর্ত থেকেই রাজধানীতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বিডিআর ও পুলিশ প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে এবং সর্বত্র সতর্কাবস্থা গ্রহণ করা হয়েছে। সর্বত্র থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জনমনে আতঙ্ক বিরাজ করছে। রাস্তাঘাট প্রায় শূণ্য হয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2006, 09:16 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের মুহূর্তে আইন--শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে ৫০ হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়।

নিরাপত্তা রক্ষার্থে প্রশাসনিক প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মূলত ক্ষমতা হস্তান্তর এবং তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে বিরোধী দলের কঠোর কর্মসূচির কারণে শুক্রবার সকাল থেকেই রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ সদর দপ্তর বিভিন্ন জেলা থেকে এর ১৫ হাজার সদস্যকে ঢাকায় তলব করা হয়। এর সঙ্গে যোগ দেয় পুলিশ লাইন থেকে আরও ১৫ হাজার সদস্য, ৬০০ বিডিআর সদস্য ও র‌্যাবের পাঁচটি ব্যাটালিয়ন থেকে প্রায় দুই হাজার সদস্য। এছাড়া সরকার বদলের মুহূর্তে সারাদেশের সব জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সব ধরনের ছুটি বাতিল করা হয়। বৃহস্পতিবার দেওয়া এক সরকারি আদেশে তাদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ জেলায় কর্মস্থলে পূর্ণাঙ্গ সতর্কাবস্থায় থাকতে বলা হয়।

পুলিশের মহাপরিদর্শক আনোয়ারুল ইকবাল এর আগে কোন ধরনের সহিংসতাকে প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার করে রাজনৈতিক দলগুলোর প্রতি সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানান।

এর আগে বিডিআর সূত্র নফহবংি২৪.পড়স কে জানায়, পুলিশকে সহায়তা করার জন্য ঢাকার বাইরে যে ৪০ টি ব্যাটালিয়ন আছে তার প্রত্যেকটি থেকে দুই প্লাটুন করে মোট ৮০ প্লাটুন বিডিআর সদস্যকে ঢাকায় আনা হয়।      

‘সর্বত্র রেড অ্যালার্ট এর মতো পরিস্থিতি বিরাজ করছে’ বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলা ম্যাজিস্ট্রেট নফহবংি২৪.পড়স এর কাছে মন্তব্য করেন।

নফহবংি২৪.পড়স এর সিনিয়র প্রতিবেদক নাইমুল হক ঘুরে এসে জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার প্রধানের শপথ গ্রহণের পর থেকেই পুলিশ এবং র‌্যাব সদস্যরা শহরের প্রধান প্রধান রাস্তা ও মোড়গুলোতে টহল দিতে শুরু করেছে।