২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবগঞ্জে আ. লীগ-জামায়াত সংঘর্ষ, আহত ৮

১৪৪ ধারা জারির কারণে চাঁপাইবাবগঞ্জ পৌর পার্কে অনুষ্ঠেয় বিএনপি এবং আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের জনসভা হয়নি। তবে দুই দল পৃথক স্থানে জনসভা করেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2006, 07:35 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

এছাড়া বিকালে শিবগঞ্জ উপজেলার চাতরা এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও জামায়াতের সংঘর্ষে ৮ নেতাকর্মী আহত হয়েছে।

রোববার বিকেলে পৌরপার্কে সরকারের ৫ম বর্ষ পূর্তি উপলক্ষে সদর উপজেলা বিএনপি জনসভা আহ্বান করে। আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ একই সময় একই স্থানে সভা আহ্বান করলে প্রশাসন দুপুর ১২ টা থেকে রাত ১২ টা পর্যন্ত পৌরপার্কসহ আশপাশের ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করে। এ কারণে বিএনপি শহরের নিমতলায় উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ের সামনে এবং আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ শান্তিমোড়ে সমাবেশ করে।

এদিকে সোনামসজিদ স্থল বন্দর থেকে আমদানিকৃত পণ্যবাহী কোন গাড়ি ছাড়েনি। ফলে বন্দরে প্রায় ১৫০ পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে। এগুলোতে পেঁয়াজ, ফলসহ বিভিন্ন পচনশীল পণ্য রয়েছে বলে জানিয়েছেন সোনামসজিদ স্থল বন্দর আমদানি রপ্তানীকারক গ্র“পের সাধারণ সম্পাদক আবু তালেব।