শেষদিনে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী খালেদা জিয়া রোববার প্রধানমন্ত্রী কার্যালয়ে শেষ অফিস করেছেন। তিনি সাড়ে ১১ টায় অফিসে আসেন। দুপুরে সিনিয়র মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধান সাক্ষাৎ করেছেন।
সিনিয়র মন্ত্রীদের বৈঠকে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মান্নান ভূইঁয়া, স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, কৃষিমন্ত্রী এম কে আনোয়ার, প্রধানমন্ত্রীর সংসদবিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকের সূত্র জানায়, প্রধানমন্ত্রী দেশের রাজনৈতিক পরিস্থিতি ও বিরোধী দলের চলমান আন্দোলন নিয়ে আলোচনা করেন।
