২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রহণযোগ্য প্রধান উপদেষ্টা খুঁেজ পেতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির আলোচনা

ঈদের ছুটির পরে স্বাভাবিক কর্মদিবসের শুরুর দিনটিতে দুপুর ১২টার এ রাস্তাই সাক্ষ্য দিচ্ছে রোববার রাজধানী ছিল আতঙ্কের নগরী। সারা দেশের অন্য জায়গাগুলোর অবস্থাও ছিল একই রকম। এর মধ্যেই সবার কাছে গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা খুঁজে নিতে সংবিধানের ৫৮ (গ) অনুচ্ছেদে বর্ণিত ছয়টি বিকল্পের পঞ্চমটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন রাষ্ট্রপতি ড. অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2006, 01:44 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বেলা ১২টা ৫০ মিনিটে বঙ্গভবন থেকে বেরিয়ে এসে মান্নান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, সংবিধানে বর্ণিত ছয়টি বিকল্পের মধ্যে চারটিই ব্যর্থ হয়েছে। তাই রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিয়ে রোববার সকালে বিএনপি ও জাতীয় পার্টির (এরশাদ) শীর্ষ নেতারা বঙ্গভবনে তাঁর সঙ্গে আলোচনা করেছেন। আওয়ামী লীগেরও চার শীর্ষ নেতা রোববার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে বঙ্গভবনে গেছেন। সর্বশেষ দুপুর ২টা ১০ মিনিটে বঙ্গভবনে গেছেন জামাতের চার নেতা।

মান্নান ভূঁইয়া আরও বলেন, সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার জন্য প্রথমত সাবেক প্রধান বিচারপতি কেএম হাসান রাজী নন; দ্বিতীয়ত পূর্ববর্তী প্রধান বিচারপতি মাহমুদূল আমীন চৌধুরীকে বিএনপি সমর্থন দেয়নি, তৃতীয়ত এর পরের বিকল্প প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের বিষয়ে আওয়ামী লীগের আপত্তি আছে। চতুর্থ বিকল্প বিচারপতি হামিদুল হক তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছেন।

মান্নান ভূঁইয়া আরো বলেন, এ অবস্থায় সংবিধান অনুযায়ী পঞ্চম বিকল্প হচ্ছে সকলের কাছে গ্রহণযোগ্য একজন প্রখ্যাত ব্যক্তিকে ওই দায়িত্ব দেওয়া; আর ষষ্ঠ বিকল্প হচ্ছে, বর্তমান রাষ্ট্রপতিকেই তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব দেওয়া।

তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নেওয়া প্রশ্নে সাংবিধানিক এসব পন্থা নিয়ে তারা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন।

এদিকে নফহবংি২৪.পড়স এর সিনিয়র রিপোর্টার কামরান রেজা চৌধুরী জানাচ্ছেন, সকল জল্পনা -- কল্পনার অবসান ঘটিয়ে ১৪ দলের পক্ষে আওয়ামী লীগের চারজন শীর্ষ নেতা রোববার দুপুরেই রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করছেন।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর ধানমণ্ডির বাসভবন সুধাসদনে দলের প্রেসিডিয়াম কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দলের নেতা ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, দলীয় প্রেসিডিয়াম কমিটির সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ এবং সাধারণ সম্পাদক আব্দুল জলিল এই চারজন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবেন।

তিনি জানান, তারা লিখিতভাবে দলের প্রস্তাবনা রাষ্ট্রপতিকে দেবেন।

পরে বেলা ১ টা ৪০ মিনিটে ওই চারজন শীর্ষ আওয়ামী লীগ নেতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য বঙ্গভবনে যান।

বঙ্গভবন থেকে নফহবংি২৪.পড়স এর সিনিয়র রিপোর্টার এনামুল হক জানান, জাপা (এ) নেতারা সাংবাদিকদের বলেন, তারা রাষ্ট্রপতিকে সংবিধান অনুসরণ করতে অনুরোধ করেছেন।

প্রথমে সকাল ১১ টার দিকে জাপার (এ) মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ ও তাজুল ইসলাম চৌধুরী বঙ্গভবনে যান।

পরে বিএনপির শীর্ষ নেতা এম কে আনোয়ার সকাল ১১ টা ২৫ মিনিটে এবং বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ও দলের অপর শীর্ষ নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ সকাল ১১ টা ৩২ মিনিটের দিকে যান বঙ্গভবনে।

দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্রপতি অষ্টম জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর মহাসচিব বা সাধারণ সম্পাদক পর্যায়ে এবং আরো দুজন শীর্ষ নেতাকে আলোচনার জন্য আহ্বান করেন।

রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা শেষে সকাল ১১ টা ৫৫ মিনিটে জাপা (এ) নেতা কাজী জাফর আহমেদ বঙ্গভবনের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, ‘আমরা রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি, তিনি যেনো সংবিধান অনুযায়ী চলেন।’

তিনি বলেন, ‘আমরা তাকে আরো বলেছি, আপনি সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখুন এবং সাংবিধানিক বিকল্পও ঠিক করে রাখুন।’

কাজী জাফর আরো জানান, জবাবে রাষ্ট্রপতি তাদের বলেছেন, তিনি সংবিধান অনুযায়ীই বিচারপতি মাহমুদূল আমীন চৌধুরী ও বিচারপতি হামিদুল হকের সঙ্গে কথা বলেছেন।

জাপার (এ) অপর নেতা রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে আমরা কোনো নাম প্রস্তাব করিনি।’

তিনি জানান, দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে আলাপ করেই তারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেন।