সাংবিধানিক সমাধান চায় ইইউ
তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে উদ্ভুত পরিস্থিতির ‘একটি শান্তিপুর্ণ, গণতান্ত্রিক ও সংবিধানসম্মত সমাধান’ খুঁজে বের করার জন্য ইউরোপিয় ইউনিয়ন রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়েছে।
বাংলাদেশে ইইউ এর বর্তমান সভাপতি জার্মান দুতাবাসের এক বিবৃতিতে রোববার এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘আমাদের বিশ্বাস যে বাংলাদেশের রাজনৈতিক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সব মহল এই অবস্থায় একটি শান্তিপুর্ণ ও গঠনমূলক সমাধান বের করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।’
বিবৃতিতে আরো বলা হয়, এটা হবে বাংলাদেশে গণতন্ত্রকে স্থিতিশীল ও শক্তিশালী করতে ও মানবাধিকার সংরক্ষণে প্রয়োজনীয় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আবশ্যিক পূর্বশর্ত।
