তানোরে সংঘর্ষের ঘটনায় ৫ যুবদল নেতাকর্মী বহিষ্কার
রাজশাহীর তানোরে যুবদলের দু’গ্র“পের মধ্যে শুক্রবারের সংঘর্ষের ঘটনায় ৫ যুবদল নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া চান্দুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এরশাদ আলি বাদী হয়ে তানোর থানা যুবদল সভাপতি এমরান আলি মোল্লা, সাধারন সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাসিবুলসহ ১৪ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।
সংঘর্ষের ঘটনায় নেতৃত্ব দেয়ায় সাবেক থানা যুবদল সভাপতি এমরান আলি মোল্লা, ওমর আলী, ইলিয়াস আলি, হাবিবুর রহমান হাসিবুল ও শামসুল আলমকে বহিষ্কার করা হয়।
