রাষ্ট্রপতিকে প্রধান নির্বাহী হিসেবে মানবে না আ. লীগ
নির্বাচনের সময় রাষ্ট্রের প্রধান নির্বাহী পদে রাষ্ট্রপতিকে মেনে নিতে অসম্মতি জানিয়েছে আওয়ামী লীগ। শনিবার রাতে রাষ্ট্রপতিকে টেলিফোনে একথা জানিয়ে দেন জলিল।
নফহবংি২৪.পড়স কে টেলিফোনে আওয়ামী রীগের সাধারণ সম্পাদক জলিল জানান, ‘নির্বাচনের সময় সবকিছুর দায়িত্ব রাষ্ট্রপতি নিতে চেয়েছিলেন। আমরা ওই প্রস্তাব মেনে নেইনি।
এর আগে শনিবার বিকালে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলকে ডেকে পাঠান।
বঙ্গভবন থেকে বেরিয়ে জলিল বলেছিলেন, রোববারের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের শপথ নেওয়ার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন।
