২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টন রণক্ষেত্র, নিহত ৫, আহত ৩ শতাধিক

রাজধানীর পল্টন এলাকায় আওয়ামী লীগের নেতা--কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহতদের মধ্যে আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো পাঁচ। আহত হয়েছে তিন শতাধিক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 08:51 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় জামায়াত কর্মী জসিম (২৪), রাসেল আহমেদ (৩০), ইব্রাহিম ও লিটন (২৫) নামে আরও চারজন মারা গেছে। এর আগে ২টার দিকে পল্টনের প্রিতম হোটেলের সামনে মোহাম্মদ মনির হোসেন (৩০) নামের এক জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়।

জামায়াত কর্মীরা বায়তুল মোকাররম সংলগ্ন উচু ভবন থেকে কয়েকশ রাউন্ড গুলি ছুঁড়লে ৫০ জনের বেশি আওয়ামী লীগ নেতা কর্মী আহত হয়।

দুপুর পৌণে ১ টা থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বৃষ্টির মতো গুলি ছুঁড়তে দেখা গেছে। বেলা ২ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পল্টন এলাকায় বিপুলসংখ্যক বিডিআর মোতায়েন করা হয় ।

এসময় সাংবাদিকসহ শতাধিক আহত হন।

ঢাকা, অক্টোবর ২৮ (নফহবংি২৪.পড়স) - রাজধানীর পল্টন এলাকায় আওয়ামী লীগের নেতা--কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুরুতর আহত আরও তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ। আহত হয়েছে তিন শতাধিক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে আটটার দিকে জসিম (২৪) নামে এক জামায়াত কর্মী ও সাড়ে ৬টার দিকে খিলগাঁও যুবমৈত্রীর আহ্বায়ক রাসেল আহমেদ (৩০) মারা গেছেন। জসিমের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ও রাসেলের বাড়ি যশোরের পাইকপাড়ায়। এ ছাড়া নগরীর কাকরাইলে ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সংঘর্ষে তিনি গুরুতর আহত হয়েছিলেন।

এর আগে নিহত অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম লিটন। সে শ্রমিক লীগের একজন সদস্য।  

বেলা পৌনে একটার দিকে দু’পক্ষের সংঘর্ষের সময় অজ্ঞাত এক যুবক মাথায় ইটের আঘাতে অজ্ঞান হয়ে পড়লে লাঠি বৈঠা হাতে উত্তেজিত জনতা তাকে পিটিয়ে ঘটনাস্থলেই মেরে ফেলে। তার নাম মোহাম্মদ মনির হোসেন (৩০)।

তিনি জামায়াতে ইসলামীর কর্মী এবং এলিফ্যান্ট রোডে একটি তৈরি পোশাক কারখানার কর্মী। নিহতের পিতা নুরু মিয়া ঢাকার হাজারীবাগের বাসিন্দা। 

নিহত অপর যুবকের (২৫) নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরনে পাঞ্জাবি ও হালকা খাকি রঙের ফুলপ্যান্ট ছিল। বেলা ২ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক বিডিআর মোতায়েন করা  হয়।

বেলা ৩ টা পর্যন্ত আহতের সংখ্যা কয়েকশতে পরিণত হয়। জামায়াত কর্মীরা আওয়ামী লীগ কর্মীদের লক্ষ্য করে চোরাগুপ্তা গুলি চালানোর খবর পাওয়া গেছে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় অন্তত ৫০ জন।

সকাল ১১টার দিকে গুলিস্তানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম গেটে অস্থায়ী মঞ্চ স্থাপন করে আওয়ামী লীগ নেতা মতিয়া চৌধুরী, সাজেদা চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, নাজমা রহমান ও মকবুল হোসেন সমাবেশ শুরু করলে পুলিশ খুব কাছে থেকে ট্রাক লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুঁড়ে। এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। শত শত আওয়ামী লীগ কর্মী লাঠি, বৈঠা হাতে মিছিল করতে থাকে এবং পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইট ছুঁড়তে থাকে। জবাবে পুলিশ কয়েকশ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষোভকারীরা এ সময় পুলিশকে লক্ষ্য করে তিনটি বোমা নিক্ষেপ করলে একটি বিস্ফোরিত হয়। বোমা হামলায় কেউ আহত হয়নি।

দুপুর সোয়া ১২টায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবরোধ ভেঙ্গে ফেলে। এর ২০ মিনিট পরে অ্যাডভোকেট সাহারা খাতুনের নেতৃত্বে একটি মিছিল এগিয়ে এলে ব্যাপক আকারে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।  পুলিশ বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে ব্যাপক কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে। উভয়ের মধ্যে ধাওয়া -- পাল্টা ধাওয়া শুরু হয়। এ ঘটনায় ফরাসী বার্তা সংস্থা এএফপি এর ফটো সাংবাদিক ফারজানা গোধুলি, এনটিভির ভিডিওগ্রাফার মিলুসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।

দফায় দফায় টানা তিন ঘন্টা সংঘর্ষ চলার পর পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে তলব করা হয় বিডিআর।

বেলা সোড়ে ১২টার দিকে বায়তুল মোকাররম উত্তর গেটে জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের মুখোমুখি সংঘর্ষ বাধে। বেলা দেড়টার দিকে গোলাপ শাহ মাজার এলাকায় পুলিশ -- জনতা সংঘর্ষ, ধাওয়া--পাল্টা ধাওয়া শুরু হয়।

বেলা দেড়টা পর্যন্ত প্রেসক্লাব -- বায়তুল মোকাররম এলাকা ছিল আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী কর্মীদের দখলে। হাজার তিনেক পুলিশ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় এলাকা ব্যারিকেড দিয়ে অবরুদ্ধ করে রাখে। পুলিশ সেখানে কাউকে ঢুকতে দেয়নি।

বায়তুল মোকাররম উত্তর গেটের সামনে থেকে পল্টন মোড় পর্যন্ত সংঘর্ষের সময় জামাত--শিবির কর্মীরা ঢাক ঢোল বাজানোর মতো লাঠি দিয়ে পল্টনের রাস্তার দু’পাশের বন্ধ দোকানের শাটার পেটাতে থাকে। পাশাপাশি মাইকে জামাত নেতারা ঘোষণা করতে থাকেন ‘এগিয়ে যাও’, ‘শয়তানের আস্তানা গুড়া করে দাও’। সেখানে সংঘর্ষে ইটের জোগান দিতে কর্মীদের রিকশায় করে বিপুল সংখ্যক ইট আনতে দেখা যায়। এক দল রিকশায় করে ইট আনছে আর অন্যদল  তা শাবল দিয়ে ভাঙছে। পুলিশ এসময় নীরব দর্শকের মতো দাঁড়িয়ে ছিল। 

বেলা আড়াইটার দিকে বায়তুল মোকাররম উত্তর গেট এলাকায় বিভিন্ন বহুতল ভবন থেকে জামায়াত কর্মীরা আওয়ামী লীগ কর্মীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে অন্তত ২০ জন গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ওয়ার্কার্স পার্টি কর্মী সামসুল ইসলাম, আওয়ামী লীগ কর্মী মোজাম্মেল, আবুল কাশেম, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, যুবলীগ কর্মী আবদুল হক ও ইসমাইল। অপরদিকে আহত জামাত কর্মী খলিল, সেলিম, সামসুজ্জামান, শহীদুল ও আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলা পৌনে তিনটার দিকে পুরানা পল্টন এলাকায় কস্তুরী হোটেলের সামনে পার্শবর্তী একটি পেট্রল পাম্প ও কয়েকটি উঁচু ভবন থেকে গুলি ছুঁড়লে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় আওয়ামী লীগ সমর্থকরা জামাত কর্মী মনিরকে ধরে লাঠি, বৈঠা দিয়ে আক্রমণ করে। পরে তার রক্তাক্ত অচেতন দেহ জামাতের দখলে থাকা গলির মুখে ফেলে রাখে।

সংঘর্ষের সময় বিরোধীদলীয় নেতা কর্মীরা পল্টন, নয়া পল্টন, গুলিস্তান, কাকরাইল, মতিঝিল এলাকায় বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে দেয়। বন্ধ হয়ে যায় সব ধরনের যানবাহন ও দোকানপাট।

এদিকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে দুদল ডাক্তারের মধ্যেও সংঘর্ষ বাধে। বিরোধীদলীয় সমর্থিত ডাক্তাররা বিএনপি সমর্থিত ড্যাব এর সদস্যদের ওপর হামলা চালিয়ে মারধর করে। সংঘর্ষের সময় হাসপাতালের বাইরে থেকেও লোকজন এতে জড়িয়ে পড়ে।